পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরে উঠতে গিয়ে পা পিছলে চাকার নীচে পড়ে আল আমিন(১৬) নামে এক কিশোর শ্রমিকে মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া নামক এলাকায়। সোমবার (১৬ নভেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই গ্রামের হযরত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন ট্রাক্টরের শ্রমিক হিসেবে কাজ করত। সকালে চলন্ত ট্রাক্টরে ওঠার চেষ্টা করার সময় হঠাৎ তার পা পিছলে যায়। এ সময় সে ট্রাক্টরের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়।পরে দ্রত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়ায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।















