• Home
  • দেশ
  • পঞ্চগড়ে নিখোঁজ ৫ দিন যাবত নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানের দাবীতে মানববন্ধন
Image

পঞ্চগড়ে নিখোঁজ ৫ দিন যাবত নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানের দাবীতে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ সিয়াম নামে ৮ম শ্রেণির এক শিক্ষার্থীর সন্ধানের দাবীতে মানববন্ধন কর্মসূচি ও সড়ক কর্মসূচি পালন করা হয়েছে। গত সোমবার (১৬নভেম্বর) দুপুরে বোদা বাস স্টান্ড এলাকায় ঠাকুরগাঁও -পঞ্চগড় সহাসড়কে এই কর্মসূচি পালন করে তার সহপাঠি ,শিক্ষক ও এলাকাবাসি। এসময় তারা সিয়ামকে খুঁজে বের করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রুবেল, বোদা পৌরসভা বিএনপির সদস্যসচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়, ৩ নম্বর ব্লকের সাবেক কাউন্সিলর খাদেমুল ইসলাম, নিখোঁজ শিক্ষার্থী সিয়ামের বাবা সল্লু ইসলামসহ অন্যরা।

বক্তারা জানান, বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শেখ সিয়াম গত ১২ নভেম্বর সন্ধ্যায় কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। এরপর পাঁচ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের সদস্যরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি দেখতে না পাওয়ায় হতাশা প্রকাশ করেন তারা।

বক্তারা বলেন, একটি স্কুলছাত্র পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পরও তার সন্ধান না মেলায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। সাধারণ মানুষ ও তাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার এমন প্রশ্নও তোলেন তারা।

কর্মসূচিতে সিয়ামের শিক্ষক, সহপাঠী, এলাকাবাসী ও সাধারণ মানুষসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। পরে বোদা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল এবং বোদা পৌরসভা বিএনপির সদস্যসচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়ের আশ্বাস ও অনুরোধে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »