• Home
  • আইন-আদালত
  • মোহাম্মদপুরে বিদেশি অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী ‘মাউরা সোহেল’ গ্রেপ্তার
Image

মোহাম্মদপুরে বিদেশি অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী ‘মাউরা সোহেল’ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি অস্ত্রসহ সোহেল ওরফে মাউরা সোহেল নামে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।রোববার (২১ জুন) এ তথ্য জানায় র‍্যাব।

র‍্যাব জানায়, গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। আদাবরে বিকাশের দোকানে লুট ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে। সেখানে গ্রেপ্তার রাসেদের ব্যবহৃত অস্ত্রটি তার ঘনিষ্ঠ সহযোগী মাউরা সোহেলের বলে জানা গেছে।

র‍্যাব আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্র দেখিয়ে তারা এলাকার মানুষের মাঝে আতঙ্ক তৈরি করত। সোহেলের আরেক ভাই মাউরা রুবেলকেও কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সঙ্গে জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »