• Home
  • দেশ
  • মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে সিরাজদিখানে মানববন্ধন-বিক্ষোভ, দোষীদের শান্তির দাবি
Image

মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে সিরাজদিখানে মানববন্ধন-বিক্ষোভ, দোষীদের শান্তির দাবি

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙার হুমকি ও সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে মুন্সীগঞ্জ সিরাজদিখানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার (২০ জুন) বেলা ১১টায় উপজেলার সন্তোষপাড়া গোয়ালবাড়ি মোড় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজদিখান উপজেলা শাখাসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজদিখান উপজেলা শাখার ব্যানারে আয়োজিত কর্মসূচিতে কৃষ্ণ অনুরাগী শ্রীকৃষ্ণ নামহট্ট সংঘ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজদিখান শাখার সভাপতি তপন দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল বারবার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে এবং দেব-দেবীর অবমাননা করে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙার হুমকির ঘটনায় তারা তীব্র ক্ষোভ ও নিন্দা জানান।

বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির বিরুদ্ধে যারা অপতৎপরতা চালাচ্ছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সনাতনী সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

Related Posts

2 Comments Text
  • Pedro4371 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/k3UYh
  • Mary1128 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/v8hrs
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »