• Home
  • দেশ
  • পঞ্চগড়ে ইট ভাটা ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
Image

পঞ্চগড়ে ইট ভাটা ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ইটভাটার ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা এবং প্রচলিত ইটের বিকল্প হিসেবে ব্লকের উৎপাদন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পিতবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন।

সভায় পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জাহিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল; উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা সহ উপজেলা কৃষি কর্মকর্তাসহ জেলার বিভিন্ন ইটভাটার মালিক এতে অংশ নেন।

সভায় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, পুরোনো ইটের বিকল্প হিসেবে ব্লকের উৎপাদন ও ব্যবহার বাড়াতে হবে। এর মাধ্যমে পরিবেশবান্ধব ও সবুজ প্রযুক্তির ব্যবহারকে উৎসাহিত করা সম্ভব। ইটের পরিবর্তে ব্লকের ব্যবহার বাড়াতে সরকার ব্যাপকভাবে কাজ করছে বলেও জানান তিনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »