• Home
  • রাজনীতি
  • বিরোধীদল বাজেটকে কল্পনার বাজেট বললেও এবারের বাজেট জনবান্ধন হয়েছে: প্রতি মন্ত্রী আজাদ
Image

বিরোধীদল বাজেটকে কল্পনার বাজেট বললেও এবারের বাজেট জনবান্ধন হয়েছে: প্রতি মন্ত্রী আজাদ

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, বিরোধী দল এবারের বাজেটকে কল্পনার বাজেট বলছেন। আমি মনে করি কল্পনা না থাকলে, স্বপ্নবাস্তবায়ন করা সম্ভব নয়। উন্নয়নের জন্য বড় পরিকল্পনা ও লক্ষ্য থাকা জরুরি। আমরা এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এগিয়ে যাবো।

তিনি শনিবার (২০ জুন) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ, চাল ও ছাগল বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ইতিহাসে এটি একটি জনবান্ধন বাজেট। এই বাজেটে জিনিসপত্রের দাম বাড়েনি। তবে আমরা অতীতে কি দেখেছি, বাজেটের পর নিত্যপন্যের দাম বাড়ে। এবারে বাজেটে কিন্ত সেটি হয়নি। তাই এটিকে আমরা জনবান্ধব বাজেট বলছি। জনগনের প্রত্যাশা পূরনে আমরা কাজ করছি।

তিনি এর আগে সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এক লাখ ৬৮ হাজার নগদ টাকা, ৪১ মেট্রিক টন চাল ও ৬০টি পরিবারের মাঝে একটি করে ছাগল বিতরণ করা হয়।

এসময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী পরে বোদা ও দেবীগঞ্জ উপজেলার নদীভাঙন সহ বেশকিছু উন্নয়নমুলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »