ছাইদুর রহমান, জামালপুর প্রতিনিধি: জামালপুরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ জুন) জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বাবা প্রতিযোগিতায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমী আক্তার, জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল হক সহ আরো অনেকে।
এ সময় সদরের বিভিন্ন স্কুলের মোট ৪৮ জন বালক-বালিকা অংশগ্রহণ করে।এতে বালিকা দলে চ্যাম্পিয়ন হয়েছে মাইশা বিনতে মামুন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ ইশরাত জাহান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
বালক দলে চ্যাম্পিয়ন সিফাত ইসলাম, সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ মো:স্বাধীন ইসলাম, সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়। সবশেষে বিজয় দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
















