কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ার হারাগাছে ১২টি সমবায় সমিতির আয়োজনে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সমবায়ীদেও নিয়ে অনুষ্ঠিত হয়েছে সমবায়ীদের মিলনমেলা। একই সঙ্গে উপজেলা সমবায় অফিসার এএইচএম তারিকুল শরীফ এর বদলিজনিত বিদায় এবং নবাগত উপজেলা সমবায় অফিসার নাজনীন আখতার এর যোগদান উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে হারাগাছ পৌর এলাকার মায়া বাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (মাকু) হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হারাগাছ পৌর অঞ্চলের ১২টি সমবায় সমিতি যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মাকুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আলিমুল রেজ্জা খাঁন জুয়েল।
অনুষ্ঠানে সম্মানিত অতিধি হেসেবে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা সমবায় অফিসার এএইচএম তারিকুল শরীফ ও নবাগত উপজেলা সমবায় অফিসার নাজনীন আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাকুর উপদেষ্টা সাইফুল ইসলাম মানিক, ৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, কাউনিয়া শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির তারা, তিস্তা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডঃ আসাফ উদ দৌলা।
এ সময় বক্তব্য বক্তব্য রাখেন বিন্দু-সিন্দু সমবায় সমিতির সভাপতি নুর মোহাম্মদ, রেনেসাঁ সমবায় সমিতির সভাপতি আকরাম হোসেন অরেঞ্জ, আলো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়াল ও সেক্রেটারি রমজান আলী, আমবাগান সমবায় সমিতির সম্পাদক মনিফুল ইসলামসহ সমবায়ী নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। এজন্য সমবায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তারা। সভায় কাউনিয়ায় বিভিন্ন সমবায় সমিতির সমন্বয়ে একটি কেন্দ্রীয় সমবায় সমিতি গঠনের মতামতও তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির ৫০ জন সমবায়ীসহ নেতৃৃৃন্দ, কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

















