• Home
  • দেশ
  • সান্তাহারে মশক নিধন দিবস উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
Image

সান্তাহারে মশক নিধন দিবস উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই ¯েøাগানকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মশক নিধন দিবস উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সান্তাহার আধুনিক স্টেডিয়াম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সান্তাহার পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে স্থানীয় স্বেচ্ছাসেবী, অলাভজনক ও অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘দেশ সাজাই’। রাখবো পরিষ্কার, আমার চারিধার’ এই ¯েøাগানে পরিচালিত অভিযানে সান্তাহার পৌরসভার প্রশাসক মাসুমা বেগম, সহকারী প্রকৌশলী মাসফিসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ সময় ‘দেশ সাজাই’ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম, সভাপতি অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম (সান্তাহার টেকনিক্যাল কলেজ) এবং সংগঠনের অন্যান্য সদস্যরা। অভিযানে স্টেডিয়াম এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। আয়োজকরা জানান, ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত প্রতি শনিবার মশক নিধন দিবস উপলক্ষে পর্যায়ক্রমে এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »