• Home
  • দেশ
  • আদমদীঘিতে ১২ কেজি গাঁজা সহ মোটরসাইকেল রেখে মাদক ব্যবসায়ীর পলায়ন
Image

আদমদীঘিতে ১২ কেজি গাঁজা সহ মোটরসাইকেল রেখে মাদক ব্যবসায়ীর পলায়ন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যদের উপস্থিতি টের পেয়ে ১২ কেজি গাঁজা ও একটি নম্বরবিহীন মোটরসাইকেল ফেলে রেখে পালিয়েছে মাদক কারবারি। মাদক কারবারির ফেলে রেখে যাওয়া গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা।

জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়া ‘খ’ সার্কেলের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (১৫ জুন) বিকেলে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইসবপুর গ্রামের ডি.জি.এম ব্রিকস ইটভাটার সামনে তিলকপুর-সান্তাহার হবির মোড় সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চেকপোস্ট দেখে একটি নম্বরবিহীন লাল রঙের পালসার মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় এক ব্যক্তি। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ট্যাংকির ভেতর ও সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুটি কালো কাপড়ের ব্যাগ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পলাতক ব্যক্তি হলেন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভাদাই গ্রামের বাসিন্দা গোগেশ চন্দ্র রায়ের ছেলে স্বপন চন্দ্র রায় (২৭)। সে মোটরসাইকেল যোগে লালমনিরহাট থেকে বগুড়া হয়ে পাবনার উদ্দেশ্যে মাদকের চালান নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল বাদী হয়ে গত সোমবার রাতে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এ ঘটনায় পলাতক আসামি সহ এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। জড়িতদের দ্রæত আইনের আওতায় আনা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Related Posts

1 Comments Text
  • Amy4359 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/kmo7B
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »