পঞ্চগড় প্রতিনিধি: কৃষি উৎপাদনে মাত্রারিক্ত রাসায়নিক ব্যবহার পরিহার এবং উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে পঞ্চগড়ে ‘‘পার্টনার কংগ্রেস’’ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার পঞ্চগড় সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই কংগ্রেসের আয়োজন করা হয়।
পঞ্চগড় সদর উপজেলা নিবার্হী অফিসার ফাহমিদা সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরে উপপরিচালক মো. আব্দুল মতিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপরিচালক (উদ্যান) সুবোধ চন্দ্র রায়।
বক্তারা বলেন, কৃষিতে রাসায়নিক সার ব্যবহার কৃষকদের নিয়ন্ত্রন করার সময় এসেছে। উন্নত দেশে উৎপাদিত পণ্য আমাদের দেশে আসে। তা বিষমুক্ত ভেজালমুক্ত। তারা রফতানী করে বছরে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে। আমরা ১০ বিলিয়ন আনতে পারিনা । যদি তা আনতে পারতাম তবে ভ’র্তকি কমে আসতো। জমিতে পরিমিত ভাবে সার প্রয়োগ করা হলে, সরকারকে কৃষিতে ২৩ হাজার কোটি টাকা ভর্তকি দিতে হতোনা।রাসায়নিক ব্যবহার পরিমিত করা হলে বছরে ১৩ হাজার কোটি টাকা বেচে যেতো। সেই টাকা দিয়ে কৃষি খাতে আরও উন্নয়ন করা যেতো।
যদি জমিতে মাত্রারিক্ত রাসায়নিক সার দেওয়া হয়, তবে কৃষি জমি দীর্ঘমেয়াদী ভাবে আবাদে অনপোযোগী হয়ে পড়বে। জমির এসডিটি বেড়ে যাবে। তাই জৈব বালাইনাশক প্রয়োগ করতে হবে। বক্তারা আরও বলেন উন্নত দেশে গ্যাপ অর্থাৎ গ্রুপ এগ্রিকালচার ফাইট মেথহোট ব্যবহার করে থাকে। সে কারণে তাদের পন্যে ভেজাল নেই। আমাদের সেদিকে যেতে হবে। নিরাপদ খাদ্য আমাদের শরীরের জন্য প্রয়োজন।মাত্রারিক্ত রাসায়নিক ব্যবহার মানব শরীরে রোগের প্রকোপ ছড়াচ্ছে। অনুষ্ঠান স্ঞ্চালনায় ছিলেন অর্জুন চন্দ্র রায় অতিরিক্ত কৃষি অফিসার। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার মো. আসাদুন্নবী।











