• Home
  • বিনোদন
  • ক্ষেপেছেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর
Image

ক্ষেপেছেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর

বিনোদন ডেস্ক : পোস্টারে মহিলার স্তনে হাত রাখায় পুরুষের উপর ক্ষেপেছেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও ঘিরে তীব্র ক্ষোভও প্রকাশ করেছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্চে, সুইমিং পুলে সময় কাটাতে থাকা কয়েকজন পুরুষ হঠাৎ পুলের পাশের দেওয়ালে আঁকা এক নারীর ছবিকে কেন্দ্র করে অশালীন আচরণ শুরু করেন। সেই দৃশ্য প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা।

ভিডিওটি দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ভূমি পেডনেকর। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাগ করে নিয়ে তিনি লেখেন, বর্তমান প্রজন্মের একাংশের মানসিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এই ঘটনা তারই ভয়াবহ উদাহরণ। তার মতে, এমন মানসিকতার মানুষই পরবর্তীতে নারী ও শিশুদের প্রতি সহিংস আচরণে জড়িয়ে পড়তে পারে।

ভূমি আরও বলেন, শুধু নিন্দা বা লজ্জা প্রকাশ করলেই এমন ঘটনার সমাধান হবে না। এ ধরনের আচরণ ঠেকাতে কঠোর আইন ও কঠিন শাস্তির প্রয়োজন রয়েছে বলেও মত দেন অভিনেত্রী। ভিডিওটি সামনে আসার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, যদি দেওয়ালে আঁকা নারীর ছবিও নিরাপদ না থাকে, তাহলে বাস্তব জীবনে নারীদের নিরাপত্তা কোথায় দাঁড়িয়ে আছে।

চট্টগ্রাম চেম্বারের নতুন নেতৃত্বে আমিরুল-আমজাদ-স্বপনচট্টগ্রাম চেম্বারের নতুন নেতৃত্বে আমিরুল-আমজাদ-স্বপন
এর আগেও বিভিন্ন সামাজিক ইস্যুতে সরব হতে দেখা গেছে ভূমি পেডনেকরকে। নারী নির্যাতন, শিশু নির্যাতনসহ নানা ঘটনায় তিনি প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন। চলতি বছরের শুরুতে দিল্লিতে এক শিশুকে নির্যাতনের ঘটনায়ও তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। তখনও তিনি বলেছিলেন, সমাজে ভয় ও কঠোর শাস্তির অভাব থাকায় অপরাধীরা বারবার একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »