• Home
  • খেলা
  • কোরবানির ঈদে রুপালি পর্দায় আসছে ‘মাসুদ রানা’
Image

কোরবানির ঈদে রুপালি পর্দায় আসছে ‘মাসুদ রানা’

বিনোদন ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর আসন্ন কোরবানির ঈদে রুপালি পর্দায় আসছে কালজয়ী গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’। পোস্টার ও টিজার প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা। এ উপলক্ষে চ্যানেল আইয়ের ছাদ বাগানে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাইখ সিরাজ, আব্দুল আজিজ, পরিচালক সৈকত নাসিরসহ ছবির কলাকুশলীরা।

সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা রাসেল রানা বলেন, ‘২০১৯ সালে চ্যানেল আইয়ের রিয়েলিটি শো’কে হবে মাসুদ রানা’র মাধ্যমে এই সিনেমার সঙ্গে আমার যাত্রা শুরু। ছবিটি নির্মাণে দীর্ঘ সময় লেগেছে। কিন্তু এত প্রতিকূলতার মধ্যে আমাদের টিমের কেউ হাল ছাড়েনি। সবাইকে অনুরোধ করবো, হলে গিয়ে সিনেমাটি দেখবেন। আমি আত্মবিশ্বাসী, দর্শক সিনেমাটি পছন্দ করবেন।

সিনেমাটিতে ‘অবনীতা’ চরিত্রে অভিনয় করা সৈয়দা তিথি অমনিও ছবিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সিনেমার নির্মাতা সৈকত নাসির বলেন, ‘মাসুদ রানা’ বাংলাদেশের জেমস বন্ড। তাই চরিত্রটিকে আন্তর্জাতিক মানে পর্দায় তুলে ধরতে প্রযুক্তিগতভাবে যা যা প্রয়োজন, সবকিছুই করার চেষ্টা করেছি। গল্পটিকে প্রযুক্তি ও কল্পনার সমন্বয়ে দর্শকদের সামনে করেছি।’

সিনেমায় আরও অভিনয় করেছেন নায়িকা পূজা চেরি। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণ করা হয়েছে।

Related Posts

গেইলের রেকর্ড ভাঙতে চান বৈভব সূর্যবংশী

স্পোর্টস ডেস্ক : চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে ঝড় তোলা ভারতের ১৫ বছর বয়সী…

ByBynewsadmin May 25, 2026

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে…

ByBynewsadmin May 24, 2026

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয়

স্বাস্থ্যমন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মা’র সাক্ষাৎ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি’র সাথে সাক্ষাৎ করেছে গবেষণা…

ByBynewsadmin May 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *