• Home
  • দেশ
  • দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি
Image

দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

পঞ্চগড় প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সময়ে ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী স্থলবন্দরেও বন্ধ থাকবে পণ্য আমদানি-রপ্তানি। তবে এ সময়ে দুই দেশের বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

শনিবার (১৭ অক্টোবর) থেকে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত দুই স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৫ অক্টোবর সকাল ৯টা থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে কার্যক্রম শুরু হবে।ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পাঠানো চিঠির বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »