পঞ্চগড় প্রতিনিধি: হঠাৎ করে ভূমিকম্পে কেঁপে উঠলো পঞ্চগড় জেলা সহ আশপাশের এলাকা মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩২ মিনিটে এ কম্পন অনুভূত হয়েছে। এই মৃদু ভূমিকম্পের আনুমানিক মাত্রা ছিল ৫.৩ রিকটার স্কেল। তথ্য মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল হচ্ছে ভারত নেপাল সীমান্তের সিকিমের কোশি প্রদেশের লেলেপ এলাকা থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে। ওই এলাকা থেকে দূরত্ব প্রায় ১৬৪.৩ কিলোমিটার বলে তথ্যটিতে উল্লেখ করা হয়েছে।বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন অংশে এই কম্পন অনুভূত হয়েছে। এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন।














