• Home
  • দেশ
  • আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
Image

আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০ টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এই মাসিক আইনশৃঙ্খলা ও সমম্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার। অন্যান্যদের বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ অফিসার ডাঃ বেনজির আহম্মেদ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল হালিম, কৃষি অফিসার রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন, প্রকৌশলী রিপন কুমার সাহা, থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, উপজেলা জামায়াতে ইসলাম আমীর হাফেজ আতোয়ার হোসেন, নায়েবে আমীর ডাঃ ইউনুছ আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনূস আলী দুলাল, মহসিন আলী টুকু, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন হিটলু, নাজিমুদ্দিন, মহিউদ্দিন তালুকদার, আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানা প্রমূখ। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ প্রতিরোধ সহ আইন শৃংখলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »