• Home
  • দেশ
  • পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Image

পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি: ২৯ নভেম্বর পঞ্চগড় হানাদার মুক্ত দিবস এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সোমবার (২৩ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।

সভায় দিবস তিনটির কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দিবস তিনটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সব দপ্তর, মুক্তিযোদ্ধা সংগঠন, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পঞ্চগড় হানাদার মুক্ত দিবসে সকাল নয় টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ বেদিতে পুস্পপাল্য অর্পণ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার বের করা হবে। শোভাযাত্রাটি শহীদ মিনার গিয়ে শেষ হবে। সেখানে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। শহীদ বুদ্ধিজীবী দিবসে সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভার কর্মসূচি গ্রহণ করা হয়। বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

আসন্ন মহান বিজয় দিবসের কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষে আলোচনা ও প্রস্তুতি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, ৩১ বার তোপধ্বনি, শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, পঞ্চগড় জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ, সরকারী অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে আলোকসজ্জ। সকল শিশু পরিবার, হাসপাতাল, এতিমখানা, জেলা কারাগারে উন্নত মানের খাবার পরিবেশন। বাদ জোহর দেশ জাতির কল্যাণ কামনা করে মসজিদ মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচি সফল করতে কয়েকটি উপ কমিটি গঠন করা হয়।এসময় জেলা প্রশাসক নির্ধারিত দায়িত্ব যথাসময়ে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজলসহ প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকরা।সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »