• Home
  • দেশ
  • বোদায় ১৫০ জন অসচ্ছলনারীর মাঝে সেলাই মেশিন ও শাড়ী বিতরন বিতরণ
Image

বোদায় ১৫০ জন অসচ্ছলনারীর মাঝে সেলাই মেশিন ও শাড়ী বিতরন বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি॥পঞ্চগড়ের বোদায় বসুন্ধরা শুভসংঘ-এর উদ্যোগে ১৫০জন অসচ্ছল কর্মক্ষম নারীর মাঝে সেলাই মেশিন ,গাছের চারা ও শাড়ী বিতরন করা হয়েছে। গত শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বোদা পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মানিবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রী এসময় বলেন ,একটি স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আমরা একটি স্বপ্নের ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছি। দেশ ও মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
এসময় মন্ত্রী ফরহাদ হোসেন আজাদ অসচ্ছল নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে সেলাই মেশিন বিতরণের মতো গঠনমূলক কাজের জন্য তিনি বসুন্ধরা শুভসংঘসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে এই কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলাজুড়ে ৫ হাজার বৃক্ষরোপণ এবং অসচ্ছল নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে ‘বসুন্ধরা শুভসংঘ’-এর উদ্যোগে ১৫০ জন অসচ্ছল ও কর্মক্ষম নারীর হাতে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক এমদাদুল হক মিলন, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ইন্দ্রজিৎ সাহা। এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বসুন্ধরা শুভসংঘের স্থানীয় ও কেন্দ্রীয় প্রতিনিধি, শিক্ষক এবং স্থানীয় সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »