• Home
  • দেশ
  • দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘ পাঠাগারের উদ্বোধন
Image

দেবীগঞ্জে বসুন্ধরা শুভসংঘ পাঠাগারের উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের ধনমন্ডল ঢাকাইয়া পাড়ায় উদ্বোধন করা হয়েছে বসুন্ধরা শুভসংঘ পাঠাগার। গ্রামাঞ্চলে মানুষের মাঝে বই পড়ার চর্চা পরিবেশ তৈরি এবং নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান উদ্যোক্তরা।

গত শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে পাঠাগারটির উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপর উপদেষ্টা ও বসুন্ধরা শুভসংঘের প্রধান ও লেখক ইমদাদুল হক মিলন। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, দিনাজপুর সরকারী মহিলা কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আলী সায়েদ, অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী ও শুভসংঘের সদস্যরা।

পাঠাগারটি উদ্বোধনের মধ্য দিয়ে প্রত্যন্ত এ জনপদের শিশু-কিশোর ও তরুণদের বই পড়া এবং জ্ঞান অর্জনের নতুন সুযোগ সৃষ্টি হলো বলে জানান স্থানীয়রা। এ পাঠাগার এলাকার শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »