ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাবিলা নূরের বিচ্ছেদ ও নতুন সম্পর্ক নিয়ে গত কয়েক মাস ধরেই গুঞ্জন চলছে নানা মহলে। এসব নিয়ে এতদিন কোনো মন্তব্য করতে দেখা যায়নি তাকে। তবে গুঞ্জনের দীর্ঘদিন পর এ ব্যাপারে কথা বলেছেন। জানিয়েছেন―নতুন সম্পর্ক রয়েছে তার। তবে তা কোনো ব্যক্তির সঙ্গে নয়।
সম্প্রতি একটি অনুষ্ঠানে ব্যক্তিগত ব্যাপারে কথা বললেও বিচ্ছেদ সংক্রান্ত ব্যাপারে কোনো প্রশ্নের জবাব দেননি সাবিলা নূর। তবে নতুন সম্পর্ক নিয়ে কথা বললেও তা কিছুটা ভিন্নভাবে উত্তর দিয়েছেন। বলেন, নতুন সম্পর্ক বা নতুন যে ভালোবাসার বিষয়টি সামনে এসেছে, তার আজকেই সিক্রেট বের হয়ে গেল। আমার নতুন সম্পর্কটা লিলির সঙ্গে। এই ভালোবাসার লিলি যেন সবসময় আমার সঙ্গে থাকে।
সাবিলা নূর গত বছর থেকে নিয়মিত কাজ করছেন বড়পর্দায়। তার অভিনীত প্রথম সিনেমা ‘তাণ্ডব’-এ সহশিল্পী ছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এরইমধ্যে আবার ‘কানাভুলা প্যারাডক্স’ নামে নতুন সিনেমায় যুক্ত হয়েছেন। তার ভাষ্যমতে―সিনেমা নির্বাচনের ক্ষেত্রে শুধু নিয়মিত হওয়ার বিষয় নয়, তার কাছে গল্প বেশি গুরুত্বপূর্ণ।
নতুন এ সিনেমাটিতে তার সঙ্গে দেখা যাবে অভিনেতা শরীফুল রাজকে। এর আগে তারা ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। তবে এখন নতুন সিনেমার প্রস্তুতি নিয়ে ব্যস্ততা সাবিলা নূরের।





















