• Home
  • বিনোদন
  • ডাবলিনের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বিশেষ পুরস্কার
Image

ডাবলিনের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বিশেষ পুরস্কার

আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য সেরা পরিচালনার ক্ষেত্রে বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। গত ৯ থেকে ১৫ নভেম্বর আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত হয় উৎসবটির ১৪তম আসর। ১৫ নভেম্বর পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। উৎসবের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে অংশ নেয় ‘সাঁকোটা দুলছে’। এটি ইশতিয়াক আহমেদ জিহাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক নিজেই। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, স্বপ্ন ও মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি। এতে উঠে এসেছে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, ধর্মীয় রক্ষণশীলতা, কুসংস্কার ও সামাজিক বিধিনিষেধের বাস্তবতা।

বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র ও জার্মানির মোগাদর ফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। প্রযোজনা করেছেন মনোজ প্রামাণিক। সহযোগী প্রযোজক হিসেবে রয়েছেন ক্রিস্টোফ থোকে। ছবিটিতে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত ও রবিউস সানি।

চলতি বছর সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে বিশ্ব প্রিমিয়ারের মধ্য দিয়ে সিনেমাটির আন্তর্জাতিক যাত্রা শুরু হয়। এরপর পোল্যান্ড ও মিশরসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে অংশ নেয় ছবিটি। আন্তর্জাতিক অঙ্গনে এরই মধ্যে তিনটি পুরস্কার অর্জন করেছে ‘সাঁকোটা দুলছে’।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »