• Home
  • বিনোদন
  • হেলাল-জয়ের দ্বন্দ্ব এবার পদত্যাগে গড়াল
Image

হেলাল-জয়ের দ্বন্দ্ব এবার পদত্যাগে গড়াল

চলচ্চিত্র অঙ্গনের সাম্প্রতিক বিরোধের জেরে ১৯টি চলচ্চিত্র সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। প্ল্যাটফর্মটির আহ্বায়ক হেলাল খানের নেতৃত্বে থাকতে অনিচ্ছা প্রকাশ করে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

জয় চৌধুরী সোমবার (১৭ নভেম্বর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় নিজের এ সিদ্ধান্তের কথা। তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। জয়ের অভিযোগ, হেলাল খান নিজেই শিল্পীদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করেছেন। এমনকি তার সামনেই হেলাল খানের সহযোগী বহিরাগতরা শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এ ছাড়া চলচ্চিত্র শিল্পী সমিতি ভেঙে দেয়া এবং সমিতির সব সদস্যকে এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

সম্প্রতি এফডিসিতে একটি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্যের অনুপস্থিতিকে কেন্দ্র করে হেলাল খান ও জয়ের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। গত রোববার বিকেলে আয়োজিত ওই কর্মসূচিতে তাদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হেলাল খান।

এরপর শিল্পী সমিতির কার্যালয়ের সামনে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ সময় জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ ও ‘স্বৈরাচারের দোসর’ বলেও আক্রমণ করেন হেলাল খান। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চলচ্চিত্র অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

উল্লেখ্য, চলচ্চিত্রের ১৯টি সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত প্ল্যাটফর্মটির আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব হিসেবে রয়েছেন শিল্পী সমিতির সভাপতি শিবা শানু। আর মুখপাত্রের দায়িত্বে ছিলেন জয় চৌধুরী। এবার সেই দায়িত্ব থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন এই চিত্রনায়ক।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »