• Home
  • দেশ
  • পঞ্চগড়ে রংপুর অঞ্চলের আয়োজনে ২য় আঞ্চলিক ঝাঁক অবকাশ-২০২৬ অনুষ্ঠিত
Image

পঞ্চগড়ে রংপুর অঞ্চলের আয়োজনে ২য় আঞ্চলিক ঝাঁক অবকাশ-২০২৬ অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি: “মিলে মিশে কাজ করি, সবুজ সুন্দর বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে শিশুদের সৃজনশীলতা, নেতৃত্বের বিকাশ, শৃঙ্খলা ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতে পঞ্চগড়ে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশন রংপুর অঞ্চলের আয়োজনে ২য় আঞ্চলিক ঝাঁক অবকাশ-২০২৬। সোমবার সকালে পঞ্চগড় শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।

দুই দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিচ্ছে আট জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ১৪০ জন হলদে পাখি (শিক্ষার্থী) এবং ৩৪ জন বৃক্ষ পাখি (শিক্ষকরা)। এছাড়া গার্লস গাইডের জেলা কমিটির ১৮ জন সদস্য, রংপুর আঞ্চলের আঞ্চলিক কমিশনার, কোষাধ্যক্ষ, আঞ্চলিক সদস্য, রংপুর কার্যালয়ের বিভাগীয় কর্মকর্তা, স্টাফ, গার্লস গাইড অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, প্রশিক্ষক সহ জেলা কমিটির সদস্যরা অংশ নিচ্ছেন।

উদ্বোধনী দিনে বাছাই করা পঞ্চগড় জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ঝাঁক অবকাশের পাখিদের অংশগ্রহণে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয় এর উদ্বোধনী পর্ব। মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরো ১১০ জন শিক্ষার্থী অংশ নিবে।

এর আগে, জাতীয় সংগীত ও বিশ্ব সংগীতের মধ্যে দিয়ে ঝাঁক অবকাশের শুভ সূচনা হয়।পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের ট্রেইনার সুমাইয়া তাবাসসুমের সঞ্চালনায় রংপুর আঞ্চলের আঞ্চলিক কমিশনার সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইয়াক্বু আলী মিঞা সহ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উদ্বোধনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঝাঁক অবকাশ শুরু হয়। মঙ্গলবার নানা অনুষ্ঠানের পাশাপাশি র্যাভেলের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী এই ঝাঁক অবকাশ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »