• Home
  • দেশ
  • পঞ্চগড়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও তার সহধর্মিনী একদিনের সফর
Image

পঞ্চগড়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও তার সহধর্মিনী একদিনের সফর

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে গিয়ে সীমান্তের সবুজ প্রকৃতি ও নান্দনিক পরিবেশ উপভোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সোমবার (৩১ আগস্ট) সকালে তিন দিনের উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে তিনি পঞ্চগড়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সকালে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন তার সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাস বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের প্রতিনিধিদের নিয়ে দেশের সর্বউত্তরের স্থলবন্দর বাংলাবান্ধা জিরো পয়েন্টে যান।

সেখানে কিছু সময় অবস্থান করে সীমান্ত এলাকার পরিবেশ ও চারপাশের সবুজ প্রকৃতি দেখেন তারা। এ সময় বাংলাবান্ধার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন মার্কিন রাষ্ট্রদূত ও তার সহধর্মিণী। সীমান্তের সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্মৃতি ধরে রাখতে সেখানে ছবি তোলেন তারা।এর আগে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে গতকাল রবিবার পঞ্চগড়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত। সফরের দ্বিতীয় দিনে আজ তিনি জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। পরে তাকে পঞ্চগড় সার্কিট হাউসে কাট অফ ওনার প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন ও পুলিশ সুপার আবু সাইম উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »