• Home
  • দেশ
  • হাসপাতালে দিলেন মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার সরঞ্জাম
Image

হাসপাতালে দিলেন মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার সরঞ্জাম

পঞ্চগড়ে একদিনের সফরে মাকির্ন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুঁলিয়ার সীমান্তবর্তী এলাকা বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডিয়ান ডাও।

এছাড়া ও সফর সঙ্গী হিসেবে ছিলেন, মার্কিন দূতাবাস বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের প্রতিনিধিরা।তারা সোমবার (৩১আগস্ট) সকাল নয়টায় পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

জানা যায় উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ে আসেন। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সফরের অংশ হিসেবে তারা যান স্থলবন্দর বাংলাবান্ধা জিরোপয়েন্টে।

এসময় সীমান্ত এলাকার নান্দনিক পরিবেশ ও চারপাশের সবুজ প্রকৃতি দেখে মুগ্ধ হন মার্কিন রাষ্ট্রদূত ও তার স্ত্রী। পরে বাংলাবান্ধা জিরোপয়েন্টে কিছু সময় অবস্থান করে নির্মল পরিবেশ উপভোগ করেন তারা। এসময় সীমান্তের সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্মৃতি ধরে রাখতে ছবিও তোলেন মার্কিন রাষ্ট্রদূত ও তার সহধর্মিণী।

এরপর সফরের অংশ হিসেবে পঞ্চগড় জেলা হাসপাতালে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি হাসপাতালের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে এসব প্রশিক্ষণ সরঞ্জাম তুলে দেন।

পরে পঞ্চগড় সার্কিট হাউজে মার্কিন মার্কিন রাষ্ট্রদূতকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন ও পুলিশ সুপার তার সঙ্গে গার্ড অব অনার গ্রহন করেন। এরপর মার্কিন রাষ্ট্রদূত তার সহধর্মিণী এবং সফর সঙ্গী নিয়ে জেলার আটোয়ারী উপজেলায় রওনা দেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »