পঞ্চগড় প্রতিনিধি-‘সমবায় অর্থায়ন: অশান্ত বিশ্বের অবিচল আস্থা’ এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে ৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত হয়েছে। উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিগ (কালব) পঞ্চগড় ক্লাস্টার প্রতিনিধি পরিষদের আয়োজনে দিবসটির অয়্জোন করা হয়।
পঞ্চগড় সদর থানার সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পঞ্চগড় ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান নুরে আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব ‘ক’ অঞ্চলের পরিচালক ও বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব রেজাউল করিম লিটন।
পঞ্চগড় ক্লাস্টার প্রতিনিধি পরিষদের সেক্রেটারি আতাউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল, সদর উপজেলা সমবায় কর্মকর্তা রোকেয়া খাতুন এবং পঞ্চগড় ক্লাস্টার প্রতিনিধি পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা কালবের চেয়ারম্যান ফারুক আহম্মেদ। এছাড়াও অনুষ্ঠানে পঞ্চগড় ক্লাস্টার প্রতিনিধি পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।














