আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি থানা পুলিশ ও সান্তাহার টাউন পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও আদালতের গ্রেফতারী পরোয়ানা মূলে ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ৩ জনকে বুধবার (১২ আগস্ট) পুলিশ আদালতে পাঠিয়েছে।
জানা যায়, আদমদীঘি থানা পুলিশ আদালতে গ্রেফতার পরোয়ানা মূলে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার গ্রামের সেরেকুল ইসলামের ছেলে সুমন,একই ইউপির বড় আখিড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে ফজলু আকন্দকে গ্রেফতার করে। অপরদিকে সান্তাহার টাউন পুলিশ অভিযান চালিয়ে সান্তাহার পৌর শহর এলাকা থেকে ২০ পিচ নেশার জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ ইয়াডকলোনী এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে মাদক বিক্রেতা সাজু হোসেনকে গ্রেপ্তার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গ্রেফতারকৃত তিন জনকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
















