আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পদার্পণ উপলক্ষে আদমদীঘি উপজেলা প্রতিনিধির উদ্যোগে কেক কাটাসহ নানা আয়োজনে আনুষ্ঠানিক ভাবে সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে। গত বুধবার (১২ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় টিআর মার্কেটে আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই কর্মসুচী পালন করা হয়েছে।
দৈনিক করতোয়া আদমদীঘি উপজেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক বেনজীর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন. আদমদীঘি গার্লস স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত সিনিয়ন শিক্ষক আলহাজ¦ গোলাম মোস্তফা।
বক্তব্য রাখেন, সাংবাদিক মিহির সরকার, আনোয়ার হোসাইন, হেদায়েতুল ইসলাম উজ্জল, আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, মোমিন খান, পবিত্র কুমার, নয়ন হোসেন, বীর মুক্তিযোদ্ধা কাবিল উদ্দিন, তহির উদ্দীন, আব্দুল আলিম, আবেদ আলী, পত্রিকা বিক্রেতা মুকুল হোসেন প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে কেক কাটা, আলোচনা সভা, করতোয়া পত্রিকার মান উন্নয়নে এবং সম্পাদকসহ করতোয়া পরিবারের সকল সদস্যদের সুস্থাস্থ্য ও দীঘায়ু কামনা বিশেষ মোনাজাত শেষে খাবার বিতরণ করা হয়।

















