• Home
  • দেশ
  • পঞ্চগড়ে সীমান্তে নির্মিত নতুন বিওপির কার্যক্রমের উদ্বোধন
Image

পঞ্চগড়ে সীমান্তে নির্মিত নতুন বিওপির কার্যক্রমের উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নব নির্মিত বিওপির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। বৃহষ্পতিবার পঞ্চগড় সদর উপজেলার মাধুপাড়া বিওপিতে পতাকা উত্তোলনের মাধ্যমে বিওপির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

সীমান্তে বিওপির মধ্যবর্তী দূরত্ব বেশি হওয়ায় নজরদারি জোরদার ও সীমান্ত অপরাধ প্রতিরোধে নতুন এই বিওপি স্থাপন করা হয়েছে। এই বিওপি চালুর ফলে সীমান্তে টহল ও নজরদারি আরও বাড়বে। এতে পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা আরও জোরদার হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, সীমান্তে বিজিবি কার্যকর নজরদারি, মানব পাচার, মাদক পাচার, চোরাচালান প্রতিরোধে এবং সীমান্তে বিজিবি অত্যন্ত সতর্কতার সাথে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সজাগ থেকে কাজ করে যাচ্ছে।

এ সময় তিনি আরোও বলেন, নীলফামারী ৫৬ বিজিবির টোকাপাড়া ও ঘাগড়া বিওপির মধ্যে ২২ কিলোমিটার সীমান্তের মাঝে এই বিওপি উদ্বোধন হলো। আমরা আশা করি সব ধরনের চোরাচালান রোধ এই বিজিবি ক্যাম্প কার্যকরি ভূমিকা পালন করবে। আমি বিশ্বাস করি এই বিওপি উদ্বোধন করার ফলে এই নীলফামারী ব্যাটালিয়নের অপারেশন সক্ষমতা আরো বৃদ্ধি পাবে। এই বিওপির দ্বায়িত্ব প্রাপ্ত বিজিবির সকল সদস্যরা অন্তত নিষ্ঠা, সততা, আন্তরিকতা এবং পেশাদারিত্বদের সাথে তাদের দ্বায়িত্ব পালন করবেন। এসময় তিনি সীমান্ত সুরক্ষায় সকলের সহযোগিতা কামণা করেন।

অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লে কর্নেল তাইফুর হাসান মাহমুদ সহ বিজিবির উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।এর আগে, বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের ফিতা কেটে মাধুপাড়া বিওপির উদ্বোধন করেন।

পরে বিজিবির রিজিয়ন কমান্ডার প্যারেড গ্রহণ ও রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং পরে সুইচ চেপে বিওপির নামফলক উন্মোচন করেন। এছাড়া তিনি বিওপির চত্বরে একটি আম গাছের চারা রোপন করেন।এসময় সীমান্ত সুরক্ষায় দেশ ও জাতির কল্যাণ কামণা করে দোয়া মোনাজাত করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »