মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধি পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহা পরানকে গ্রেপ্তার করেছে তেঁতুলিয়া থানা পুলিশ।
তেতুলিয়া থানা সূত্রে জানা যায় শুক্রবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার বাবুয়ানীবজোতের আলাউদ্দিনের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তেতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করে। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
















