পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অব অপস) ফরহাদ হোসেন, জেলা জামায়াত ইসলামীর আমির ইকবাল হোসাইন ।
এসময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমান পর্যটন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এছাড়া আর উপস্থিত ছিলেন চা বোর্ডের বৈজ্ঞানিক কর্মকর্তা আমির হোসেন , পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন ,সাধারন সম্পাদক সরকার হায়দার সহ চা কারাখানার কর্মকর্তা চা বাগান মালিক, হোটেল রিসোটের প্রতিনিধি সহ জেলার পদস্থ কর্মকতা সহ সংবাদকর্মীরা।
জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন , পর্যটনকে জনবান্ধব ও সবার জন্য নিরাপদ হিসেবে গড়ে তুলতে হবে। আমরা চাই পর্যটন খাত আরও বিস্তৃত হোক এবং আরও বিকশিত হোক। পর্যটকরা যেনো সুন্দর পরিবেশ পায় সেদিকে সকলকে নজর দিতে হবে। পর্যটন একটি মহু মাত্রিক বিষয় এটিকে আরও সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে হবে। এজন্য হোটেল রির্সোস সেন্টার মালিকদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে।এসময় তিনি পঞ্চগড় পর্যটন শিল্পকে আরও যুগোপযগী করা লক্ষ্যে সার্বজনীন ভাবে সকলকে আগত পর্যটকদের সঙ্গে সাবলীল আচরণ সহ তাদের সর্বক্ষেত্রে সহযোগিতা করার আহবান জানান।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা, পঞ্চগড়ে জেলাকে পরিছন্ন ও আকর্ষণীয় করতে সকলকে এগিয়ে আসার জন্য উদ্বাত্ত আহবান জানান। আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানে এসে শেষ হয়।
















