• Home
  • দেশ
  • বিজিবির অভিযানে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক
Image

বিজিবির অভিযানে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

পঞ্চগড় প্রতিনিধি- পঞ্চগড় সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি গ্রামীণফোন সিমও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর দায়িত্ব পূর্ন এলাকার শিংরোড় বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে। টহলদলের নেতৃত্ব দেন সুবেদার জাহানুর ইসলাম।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৭৬৫ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড়ের নতুন রতনীবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমান (২১) নামে এক যুবককে আটক করা হয়। তিনি পঞ্চগড় সদর উপজেলার চাকলারহাট ডাকঘর এলাকার কামারপাড়া গ্রামের আসমুল ইসলামের ছেলে।

আটককৃত ওই ব্যক্তির কাছ থেকে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন এবং তিনটি গ্রামীণফোনের সিম কার্ড জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।বিজিবি জানায়, আটক আসামীকে জব্দকৃত আলামতসহ পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Posts

1 Comments Text
  • Conrad3925 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/sE2Fg
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »