• Home
  • দেশ
  • আদমদীঘিতে মাদক সহ দুই যুবক গ্রেপ্তার
Image

আদমদীঘিতে মাদক সহ দুই যুবক গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি থানা পুলিশ মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক বিক্রতা যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত দুই মাদক বিক্রেতার বিরুদ্ধে থানায় পৃথক দু’টি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

জানা যায়, আদমদীঘি থানা পুলিশ মঙ্গলবার রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বশিকোড়া গ্রামের মৃত জসিম উদ্দীনের ছেলে রিফাত হোসেন (২১)কে নশরতপুর এলাকাতে মাদক বিক্রির সময় ৪২ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার করে। অপর অভিযানে সান্তাহার পৌর শহরে মাদক বিক্রি করা কালে সান্তাহার আর্দশপাড়া মহল্লার রুহুল আমিনের ছেলে আলমগীর হোসেনকে ১০০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ পুলিশ গ্রেপ্তার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, গ্রেপ্তারকৃত দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বুধবার (২২ জুলাই) আদালতে প্রেরন করা হয়েছে।

Related Posts

1 Comments Text
  • Leonel1649 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/y81oN
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »