• Home
  • দেশ
  • জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ

    কাউনিয়ার হারাগাছের লাবলু মিয়ার স্ত্রীর মাথা গোজার ঠাই দাবী
Image

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ

কাউনিয়ার হারাগাছের লাবলু মিয়ার স্ত্রীর মাথা গোজার ঠাই দাবী

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ জুলাই গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট ঢাকার আজিমপুরে মিছিলে অংশ নিতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার মোল্লাটারী গ্রামের লাবলু মিয়া। স্বামীর মৃত্যুর পর সন্তানদের নিয়ে ভাড়া বাসায় মানবেতর জীবনযাপন করছেন তার স্ত্রী নুরুন্নাহার বেগম। তিনি সরকারের কাছে একটি পাকা বাড়ি নির্মাণ করে দেওয়ার দাবি জানিয়েছেন।

নুরুন্নাহার বেগম জানান, জীবিকার তাগিদে লাবলু মিয়া ঢাকায় ভাঙারি মালামাল ক্রয়-বিক্রয়ের কাজ করতেন। তার স্বপ্ন ছিল গ্রামে কয়েক শতক জমি কিনে পাকা বাড়ি নির্মাণ করবেন, দুই মেয়ের বিয়ে দেবেন এবং ছেলে নুর হাবীবকে উচ্চশিক্ষিত করবেন। কিন্তু ৫ আগস্ট আজিমপুরে মিছিলে অংশ নেওয়ার সময় পুলিশের গুলিতে তিনি নিহত হন। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে এনে বাবার কবরের পাশে দাফন করা হয়।

তিনি অভিযোগ করেন, স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়িতে কয়েকদিন থাকার পর দেবর-ভাবিরা তাকে সন্তানদের নিয়ে সেখান থেকে বের করে দেন। বর্তমানে সারাই গফুরটারী এলাকায় ভাড়া বাসায় থেকে প্রতি মাসে ৫ হাজার টাকা ভাড়া দিয়ে কোনোমতে জীবনযাপন করছেন। আর্থিক সংকটে ছোট ছেলে নুর হাবীবের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। দুই মেয়ের বিয়ে দিলেও যৌতুকের টাকা পরিশোধ করতে না পারায় তারা এখনো বাবার বাড়িতেই রয়েছেন।

নুরুন্নাহার আরও অভিযোগ করেন, সরকারের দেওয়া ১০ লাখ টাকার আর্থিক সহায়তার প্রায় অর্ধেক অংশ দেবর, ননদ ও শাশুড়ি নিয়ে নিয়েছেন। এরপরও বিভিন্নভাবে তাদের ওপর চাপ ও নির্যাতন চালানো হচ্ছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি সরকারের কাছে আকুতি জানিয়ে বলেন, রংপুর শহরের পাশে সিগারেট কোম্পানি এলাকায় বা অন্য কোথাও বসবাসের জন্য একটি পাকা ঘর নির্মাণ করে দিলে সন্তানদের নিয়ে নিরাপদে থাকতে পারবেন। এতে প্রতি মাসের বাড়িভাড়ার বোঝা থেকে মুক্তি পাবেন এবং শহীদ স্বামীর আজীবনের স্বপ্নের কিছুটা হলেও পূরণ হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »