• Home
  • দেশ
  • আটোয়ারীতে তিন মাদক বিক্রেতার ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড
Image

আটোয়ারীতে তিন মাদক বিক্রেতার ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে তিনজনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদ দেওয়া হয়েছে। আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী ওই রায় প্রদান করেন।বুধবার (২২জুলাই) সকালে দণ্ডপ্রাপ্তদের পঞ্চগড় জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড়আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমানের তত্ত্বাবধানে উপজেলার পুরাতন আটোয়ারী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকার মহেন চন্দ্রের ছেলে সুব্রত চন্দ্র (২৩), আলমগীরের ছেলে আরমান আলী (২২) এবং মৃত মজিব উদ্দিনের ছেলে লিয়াকত আলীর (২৫) কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা পাওয়া যায় এবং তাদের কে আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায়,প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।এব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ( ওসি) মতিয়ার রহমান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »