• Home
  • দেশ
  • শহীদদের আত্মত্যাগ স্মরণে শ্রদ্ধা ও গাছের চারা বিতরণ

    কাউনিয়ায় ১৬ জুলাই শহীদ দিবস পালিত
Image

শহীদদের আত্মত্যাগ স্মরণে শ্রদ্ধা ও গাছের চারা বিতরণ

কাউনিয়ায় ১৬ জুলাই শহীদ দিবস পালিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরের কাউনিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) কাউনিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) অংকন পাল, থানা অফিসার ইনচার্জ শিহাব উদ্দিন, কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার, জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম সরকার এবং উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। তারা রংপুরের শহীদ আবু সাঈদসহ জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আদর্শ ধারণ করে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান।

অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

Related Posts

1 Comments Text
  • Damian2762 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/5sVlt
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »