• Home
  • দেশ
  • শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতের আহবান

    কাউনিয়ার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন
Image

শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতের আহবান

কাউনিয়ার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামে অবস্থিত কাউনিয়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভ‚মি) অংকন পাল। বুধবার বিকেলে তিনি বিদ্যালয়টি পরিদর্শনকালে শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, অবকাঠামো এবং প্রতিষ্ঠানের বিভিন্ন প্রশাসনিক নথিপত্র পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটি ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে অংকন পাল বলেন, নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করে শিক্ষার্থীদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে। তিনি সরকারের নীতিমালা ও কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান।

এ সময় বিদ্যালয়ের সভাপতি আব্দুল হাই, পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক শেফালী খাতুন, সহকারী শিক্ষক এনামুল হক, পারুল আক্তার, নাছিমা বেগম, ফারজানা আক্তার, সোমা রানী সরকার, বানেছা আক্তার, বিথী আক্তার, রুপালি আক্তার, নজরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »