• Home
  • বিশেষ প্রতিবেদন
  • প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে তিনটি নির্দিষ্ট বই রাখার নির্দেশনা বাতিল
Image

প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে তিনটি নির্দিষ্ট বই রাখার নির্দেশনা বাতিল

‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ এই তিনটি বই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে রাখার নির্দেশনা জারি করেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত ৩ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে উপসচিব রোশন আরা পলি স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে (ডিপিই) পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে যেন এই তিনটি বইয়ের অন্তত এক সেট রাখা হয়, তা নিশ্চিত করতে হবে। পরবর্তীতে পূর্বে সেই নির্দেশনা বাতিল করে মন্ত্রণালয়।

আজ (৬ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. আসিফ আহমেদ শীর্ষনিউজ ডটকমকে পূর্বের নির্দেশনা বাতিল করার বিষয়টি নিশ্চিত করেন।

‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা। এ দু’টি বই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনী সম্পর্কিত। আর ‘সবার আগে বাংলাদেশ’ বইটি প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা। এই বইগুলো জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে।

Related Posts

1 Comments Text
  • Isaac2518 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/eWSG4
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »