• Home
  • দেশ
  • রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু
Image

রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোসা. জোস্না আরা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী এলাকার বাসিন্দা। বুধবার (৭ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান ডেঙ্গু আক্রান্ত জোস্না আরাকে গত ৬ অক্টোবর দুপুর ১২টা ৫ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৭ অক্টোবর রাত ২টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ হিসেবে ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম’ উল্লেখ করা হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ৬৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৪৫ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এসময় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের ৭ অক্টোবরের তথ্য অনুযায়ী, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১৭৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পাওয়া রোগীর তুলনায় নতুন করে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২০ জন বেশি। ফলে বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা আগের তুলনায় বেড়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »