নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক মো. জাওয়াদুল হকের কার্যালয়ে ঢুকে তাকে হেনস্তা ও জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগে একজন গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে রাজপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। রামেবির সেকশন অফিসার ও উপাচার্যের ব্যক্তিগত সহকারী নাজমুল হোসাইন এই মামলা দায়ের করেন। এই ঘটনায় আব্দুস সামাদ (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে তাকে গ্রেপ্তার করে। তবে সে কোন রাজনৈতিক দলের কর্মী কি না তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমান। তিনি জানান, রামেবির কর্মকর্তাা থানায় এসে অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। মামলায় ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আব্দুস সামাদকে সিটিটিভি পর্যবেক্ষণ করে নিশ্চিত হয়ে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে থানায় আছেন। তাকে দুপুরে আদালতে পাঠানো হবে। এছাড়াও অন্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে রামেবি অধ্যাপক মো. জাওয়াদুল হকের পদত্যাগপত্রে জোর করে সই নেওয়ার অভিযোগ উঠে। একই সঙ্গে উপাচার্যের একান্ত সচিব নাজমুল হোসাইনকেও পদত্যাগ করতে বাধা দেওয়া হয়। উপাচার্য অধ্যাপক মো. জাওয়াদুল হক বলেন, রাজনৈতিক মদদপুষ্ট স্থানীয় ঠিকাদার ও বহিরাগত কিছু লোক হঠাৎ জোর করে আমার কার্যালয়ে ঢুকে পড়ে। স্থানীয় ঠিকাদারদের বদলে ঢাকার ঠিকাদারদের কাজ দেওয়া হচ্ছে,এমন অভিযোগ তুলে তারা আমাকে “আওয়ামী লীগের দালাল” আখ্যা দিয়ে ¯েøাগান দিতে থাকে। একপর্যায়ে তারা জোর করে একটি পদত্যাগপত্রে আমার সই নেয়। এরপর আমাকে বের করে দিয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।


















