• Home
  • জাতীয়
  • চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় ভোজে অংশ নিলেন তারেক রহমান
Image

চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় ভোজে অংশ নিলেন তারেক রহমান

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দেওয়া রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানরা।মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সময় রাতে দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন চীনের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী জুবাইদা রহমানও নৈশভোজে অংশ নেন।নৈশভোজে অংশ নেওয়া অন্য সরকারপ্রধানরা হলেন, দক্ষিণ কোরিয়ার কিম মিন সিওক, মঙ্গোলিয়ার নিয়াম-ওসোরিন উচরাল, গিনির আমাদু ওউরি বাহ, মন্টিনিগ্রোর মিলোজকো স্পাজিচ এবং কাজাখস্তানের ওলজাস বেকটেনভ।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে রাষ্ট্রীয় নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ হয়েছে এবং তারা একসঙ্গে ভোজে অংশ নেন। এর মাধ্যমে উন্মুক্ত আলাপচারিতার পথ উন্মোচিত হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষে সোমবার (২২ জুন) রাতে চীনের দালিয়ানে পৌঁছান। দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

তিনি আরও জানান, বুধবার (২৪ জুন) সকালে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেওয়ার পর দুপুরে বুলেট ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »