• Home
  • দেশ
  • আদমদীঘিতে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল
Image

আদমদীঘিতে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা যুবদলের উদ্যোগে সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার ও শিষ্টাচার বহিভর্‚ত দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ জুন) বেলা ১২ টায় উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়ক থেকে বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলাস্থ দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানা বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগ যেভাবে জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তেমনি ভাবে আওয়ামী লীগ যদি আবার মানুষের ক্ষতি করার চেষ্টা করে, বাসে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের চেষ্টা করে তাহলে বাংলার মাটি থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলা হবে। তিনি আরোও বলেন, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, এটা একটি সন্ত্রাসী সংগঠন। ইতিমধ্যে সন্ত্রাসী বিরোধী আইনে আওয়ামি লীগের কার্যক্রম নিষিদ্ধ। আমরা নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে সব সময় রাজপথে আছি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানা, যুগ্ম আহবায়ক কোরবান আলী, যুবদল নেতা হাজেম আলী, মিলন হোসেন, বিএনপি নেতা ফেরদৌস হোসেন সহ উপজেলা যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
#

Related Posts

1 Comments Text
  • Ginger2454 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/qF84o
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »