আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলঅর সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া মহল্লায় প্রতিবেশীর দ্বারা হত্যার শিকার নুরানী ইসলামিয়া একাডেমি মাদ্রাসার নার্সারি ক্লাসের শিক্ষার্থী রাকিকা আক্তার রাকার পরিবারের খোঁজ খবর ও নগদ টাকা প্রদান করেন সান্তাহার পৌর বিএনপির পক্ষে থেকে সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। গতকাল মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১ টায় সান্তাহার পৌর বিএনপির নেতৃবৃন্দ তার বাড়িতে দেখা করতে যায়। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, পৌর বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম বাচ্চু, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব হোসেন চুট্টু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আলম স্বপন, ফেরদৌস মাহমুদ, দপ্তর সম্পাদক (দায়িত্ব প্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, সিদ্দিকুর রহমান তুফান, আমিনুল ইসলাম কোয়েল, মানিক হোসেন, রিপন হোসেন প্রমুখ।















