• Home
  • বিনোদন
  • সালমান খানের মায়ের চরিত্রে দিয়া মির্জা, কী বললেন অভিনেত্রী?
Image

সালমান খানের মায়ের চরিত্রে দিয়া মির্জা, কী বললেন অভিনেত্রী?

‘তুমকো না ভুল পায়েঙ্গে’ সিনেমায় বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী দিয়া মির্জা। সেই সময়ে অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন অনেকেই। আজও তার সৌন্দর্য নিয়ে নেটিজেনদের মাঝে আলোচনা হয়। তবে সালমান খান সেই সময় নাকি বলেছিলেন— এমন একটা সময় আসবে, যখন দিয়া তার মায়ের চরিত্রে অভিনয় করবেন।

সম্প্রতি বলিউড কোরিওগ্রাফার-পরিচালক ফারাহ খানের শোতে এমন কথাই জানালেন অভিনেত্রী দিয়া মির্জা।‘তুমকো না ভুল পায়েঙ্গে’ সিনেমার পারিশ্রমিক দিয়ে একটি বাড়ি কিনেছিলেন ১৯ বছর বয়সি দিয়া মির্জা। ফারাহ ও তার রন্ধনশিল্পী দিলীপের সামনেও সেই অভিজ্ঞতার কথা বলেন অভিনেত্রী।

ফারাহ বলেন, তোমার কি মনে আছে, আমরা একটি গানের শুটিং করছিলাম আর সেখানে প্রায় দুই লাখ মানুষের ভিড় হয়েছিল? অনেক কষ্টে আমরা সেখান থেকে বেরিয়ে হোটেলে ফিরেছিলাম! আমরা সেই গানটি মাত্র অর্ধেক দিনে শুট করেছিলাম। দিয়া হ্যাঁ সূচক উত্তর দেন।

দিয়া কি আবার সালমানের সঙ্গে কাজ করবেন?— এমন প্রশ্নের উত্তরে দিয়া মির্জা বলেন, এখন তো তিনি এমন মেয়েদের সঙ্গে কাজ করবেন, যাদের কম বয়স। সহমত হননি ফারাহ, না না! তিনি তো ইতোমধ্যে চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে কাজ করছেন।

দিয়া হেসে বলেন, কিন্তু আমার প্রথম ছবিতেই সালমান বলেছিল— একদিন তুমি আমার মায়ের চরিত্রে অভিনয় করবে। তখন আমার বয়স ছিল মাত্র ১৯ বছর। সেই সময়ে শুটিং সেটে আমি, রাজপাল যাদবের সঙ্গে একটি শটের জন্য অপেক্ষা করছিলাম। তখন দেখি— যে অভিনেত্রী সালমানের মায়ের চরিত্রে অভিনয় করছেন, তার সদ্য সন্তান হয়েছে।

দিয়া মির্জা বলেন, আমি বলেছিলাম— ‘তিনি নিশ্চয়ই খুব কম বয়সি, তবু আপনার মায়ের চরিত্রে করছেন।’ তখন সালমান বলেছিল— ‘চিন্তা করো না, একদিন তোমার সঙ্গেও এমন হবে।

উল্লেখ্য, সালমান খানের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে আলোচনা হচ্ছে। তাই ফারাহ খান মজা করে বলেন, যদি ‘মাতৃভূমি’তে কোনো মায়ের চরিত্র থাকে, সালমানের দিয়াকে নিয়ে নেওয়া উচিত। তবে দিলীপ আপত্তি জানান। তিনি বলেন, এখনই মায়ের চরিত্রে অভিনয় করার প্রয়োজন নেই দিয়ার।

দিলীপ বলেন, ওকে তো সালমানের ছোট বোনের মতো লাগবে। ফারাহ তখন আবার মজা করে বলেন, ওকে সালমানের নায়িকার মতোই লাগবে। ছোট বোন বলার কী দরকার ছিল?

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »