নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে চূড়ান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) বিকেলে রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এ সভার অয়োজন করা হয়। সভায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা, জনসভাস্থলের প্রস্তুতি, যান চলাচল স্বাভাবিক রাখা ও চিকিৎসাসেবা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন,লেফটেন্যান্ট কর্নেল এ এস এম নূর মোকাররম, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন প্রমুখ। এসময় সভায় আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীতে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি একটি মন্দির পরিদর্শন করবেন এবং নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন। এ ছাড়া পাট ও আখচাষিদের মধ্যে প্রণোদনার অর্থ বিতরণ করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরজুড়ে চলছে সাজসজ্জা ও প্রস্তুতির কাজ। একই সঙ্গে তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। সহযোগিতা করছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও সফর নির্বিঘœ করতে নিজ নিজ দপ্তরের প্রস্তুতি তুলে ধরে লেফটেন্যান্ট কর্নেল এ এস এম নূর মোকাররম বলেন, আজকেই সিদ্ধান্ত চূড়ান্ত। এখন থেকে কোনো ধরনের অজুহাত শোনা হবে না। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুত থাকার এবং নির্ধারিত দায়িত্ব পালনের বিষয়ে প্রতিবেদন দেওয়ার আহŸান জানানোসহ তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমনের পর তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো থেকে বিরত থাকতে হবে। পরিচয়পত্র ছাড়া কেউ প্রধানমন্ত্রীর কাছে কিংবা সমাবেশস্থলে প্রবেশ করতে পারবেন না। এ জন্য আগামী দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, মন্দির কমিটি ও তথ্য অধিদপ্তরকে প্রয়োজনীয় নামের তালিকা জমা দেওয়ার পরামর্শ দেন তিনি। এদিকে, রাজশাহী শহরের পথে পথে রঙের ছোঁয়া, সড়ক বিভাজকে নতুন প্রলেপ আর পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত কর্মীরা। কোথাও পুরোনো স্থাপনায় লাগছে নতুন রং, কোথাও চলছে সড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে এভাবেই নতুন সাজে সেজে উঠছে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ রাজশাহী নগরী। নগরীর সৌন্দর্য বাড়ানোর এই কর্মযজ্ঞে মিশে আছে রাজশাহীবাসীর আবেগ, ভালোবাসা ও প্রত্যাশা।আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে নগরজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি।

















