• Home
  • দেশ
  • পঞ্চগড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাঁধা, যুবদল নেতা দিপুকে বহিষ্কার
Image

পঞ্চগড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাঁধা, যুবদল নেতা দিপুকে বহিষ্কার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে যুবদলের দিপু ইসলামকে বহিষ্কার করলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ প্রদান করা হয়েছে।

ওই প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয় রাস্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর কর্তব্যকাজে বাঁধা দেওয়ার সুষ্পষ্ট অভিযোগে পঞ্চগড় পৌর যুবদলের সাব্কে সদস্য দিপু ইসলামকে প্রাথমিক ভাবে সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। চিঠিতে আরো বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। আরো বলা হয় বহিষ্কৃতদের কোন অপকর্মের দায় -দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল নেতাকর্মীদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নিদের্শনা প্রধান করা হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে।উল্লেখ্য যে, গত বৃষ্পতিবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের মাদক বিরোধী ট্রাস্কফোর্স জেলা শহরের হাজী মাকের্টে একটি পরিত্যক্ত দোকান থেকে মাদক সেবনরত অবস্থায় ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের উপড় ২০/২৫ জনের একটি দল এসে অতর্কিত হামলা চালিয়ে ওই চারজন আসামীকে ছিনিয়ে নেয়। এসময় হামলাকারিদের ছোঁড়া ইটের আঘাতে ট্রাস্কফোর্সের ৪ সদস্য আহত হয়। পরে তাদের আবারও গ্রেফতার করা হয়। পরে মামলা দায়ের করার পর কোর্টে সোর্পদ করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »