• Home
  • খেলা
  • ২০৩০ বিশ্বকাপ খেলা কোনোভাবেই সম্ভব নয় : স্পষ্ট বার্তা জানালেন মেসি
Image

২০৩০ বিশ্বকাপ খেলা কোনোভাবেই সম্ভব নয় : স্পষ্ট বার্তা জানালেন মেসি

ফিফা বিশ্বকাপ-২০২৬ এর প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর ২০৩০ বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠলে স্পষ্ট জবাব দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

আলজেরিয়ার বিপক্ষে এই ম্যাচে হ্যাটট্রিক করে চলতি বিশ্বকাপের সব আলো কেড়ে নিলেন তিনি। প্রায় ৩৯ বছর বয়সের লিওনেল মেসির উপস্থিতি যেন সময়কে বৃদ্ধাঙ্গুলি দেখায়।

৮০ মিনিটে তিন গোল করে আর্জেন্টিনাকে জয় এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মিরোস্লাভ ক্লোসার পাশে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। একই সঙ্গে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে খেলেছেন ষষ্ঠ বিশ্বকাপ।

ম্যাচ শেষে তাকে প্রশ্ন করা হয়— ২০৩০ বিশ্বকাপেও দেখা যাবে মেসিকে? আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস মিক্সড জোনে এমন প্রশ্ন করলে মেসি প্রথমে হেসে ফেলেন। বলেন, ‘না, না, এটা কোনোভাবেই সম্ভব নয়।’

উল্লেখ্য, আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই একাধিক রেকর্ডের মালিক ছিলেন তিনি। ম্যাচ শুরুর সঙ্গে সঙ্গেই ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়েন। পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোও এদিন সেই তালিকায় তার পাশে নাম লেখান।

Related Posts

1 Comments Text
  • Jonathan1064 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/FKRjI
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »