• Home
  • খেলা
  • বিশ্বকাপের ইতিহাসে এক দিনে চারটি ড্র দেখা গেল ৬৮ বছর পর
Image

বিশ্বকাপের ইতিহাসে এক দিনে চারটি ড্র দেখা গেল ৬৮ বছর পর

বিশ্বকাপ ২০২৬-এ একটি ঐতিহাসিক দিন পার হলো। লস অ্যাঞ্জেলেসে স্টেডিয়ামে ইরান ও নিউজিল্যান্ড ২-২ গোলে ড্র করেছে। এই ম্যাচ একটি বিরল রেকর্ড গড়ে ফেলেছে। ৬৮ বছরের পুরোনো রেকর্ডের দেখা মিলল আবারও।

এই রেকর্ডে অবশ্য শুধু একারই ভাগ নেই ইরান-নিউজিল্যান্ডের। সোমবার বিশ্বকাপে চারটি ম্যাচ হয়েছে। চারটিই ড্র হয়েছে। স্পেন ও কেপ ভার্দে গোলশূন্য ড্র করেছে। বেলজিয়াম ও মিশর ১-১ গোলে ড্র করেছে। সৌদি আরব ও উরুগুয়ে ১-১ গোলে ড্র করেছে। আর ইরান ও নিউজিল্যান্ড ২-২ গোলে ড্র করে দিনটি শেষ করেছে।

একই দিনে সব ম্যাচ ড্র হওয়ার ঘটনা সর্বশেষ ঘটেছিল ৬৮ বছর আগে। ১৯৫৮ সালের বিশ্বকাপে সুইডেনে এমনটা হয়েছিল। সেই রেকর্ড এবার ভাঙল।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। মাত্র ৭ মিনিটে গোল করেন এলিজাহ জাস্ট। অধিনায়ক ক্রিস উডের দারুণ পাস থেকে বল পেয়ে তিনি জালে পাঠান। ইরান তবু দমে যায়নি। ৩২ মিনিটে রামিন রেজাইয়ান কাছ থেকে শট নিয়ে সমতা ফেরান। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ইরানি সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।

বিরতির পর ৫৪ মিনিটে আবার এগিয়ে যায় নিউজিল্যান্ড। ক্রিস উডের আরেকটি সহায়তায় জাস্ট তার দ্বিতীয় গোল করেন। ইরান গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দকে ফাঁকি দিয়ে শান্তভাবে বল জালে পাঠান তিনি।

কিন্তু ইরান আবারও হাল ছাড়েনি। ৬৪ মিনিটে মোহাম্মদ মুহিবি দারুণ এক হেডে বল জালে জড়ান। ম্যাচ আবার সমতায় ফেরে ২-২।

শেষ পর্যন্ত দুই দলই এক পয়েন্ট করে নিয়ে মাঠ ছাড়ে। তবে এই ম্যাচ শুধু ফলাফলের জন্য নয়, ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে ৬৮ বছরের পুরনো রেকর্ড ছুঁয়ে ফেলার কারণেও।

১৯৫৮ বিশ্বকাপে যে দিনে এই কীর্তি গড়া হয়েছিল, কাকতালীয়ভাবে সে দিনটাও ছিল ১৫ জুন ১৯৫৮।

তবে এক দিক থেকে এই দিনটি বিশ্বকাপ ইতিহাসে অনন্য। ৬৮ বছর আগে যে দিনে এই কীর্তি গড়া হয়েছিল, সেদিন আরও ৪টি ম্যাচ হয়েছে, সে ৪ ম্যাচেরই ফল বের হয়েছিল। এক দিনে সব ম্যাচ ড্রয়ের নজির নেই কোনো বিশ্বকাপেই। ফলে এদিক থেকে একটা বিরল রেকর্ডই হয়ে গেল ২০২৬ সালের ১৫ জুনে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »