বিজিবির কঠোর অবস্থানে শূণ্য রেখায় শিশু সহ ১০ নারী পূরুষ
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে শিশু সহ ১০ নারী ও পুরুষকে পুশইনের ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, গত শুক্ররবার (৫ জুন) ভোরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বরবাড়ী প্রধানপাড়া সীমান্ত দিয়ে ওই শিশু সহ ১০ জন নারী ও পুরুষকে ভারতের কাঁটা তারের গেট দিয়ে পুশইন করে দেয়। তবে বিজিবির কড়া নজরদারীর কারণে পুশইন হওয়াদের শূণ্য রেখায় আটকে দেয় বিজিবি।
তার ফলশ্রতিতে শিশু সহ ওই ১০ নারী ও পুরুষকে আর্ন্তজাতিক নিয়মে তাদের শূণ্য রেখায় শনিবার দুপুর পর্যন্ত অবস্থান নিতে দেখা গেছে।তথ্য সূত্রে জানা যায়, বিএসএফ পুশইনকৃতদের ফিরত নিতে অস্বীকৃতি জানিয়েছে। শনিবার দুপুরের বিএসএফ ও বিজিবিদুদেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের বিষয়ে প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। এঘটনার পর সীমান্তে বিজিবি সদস্যরা বাঙ্কার তৈরি করে অবস্থান নিয়েছে। সেখানে স্থানীয় জনগন ও নজরদারীর মধ্যে রয়েছে।
এদিকে শূণ্য রেখায় অবস্থান নেওয়া পুশইনের শিকার আব্দুস সালাম বলেন, ৩০ ঘন্টা এই খোলা মাঠে অতি কষ্টে আছি। রাতভর বৃষ্টিতে সন্তানদের নিয়ে ভিজেছি। আশপাশে পানি। পানির পিপাসায় জমির পানি এনে খাচ্ছি। আমরা দুটি পরিবারের ১০ জন এখানে অবস্থান করছি। আপনারা আমাদের জন্য কিছু একটা করেন। আমাদের কেউ নিচ্ছেনা। আমরা খুব কষ্ট পাচ্ছি।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে কর্ণেল সিরাজুল ইসলাম বলেন, গত শুক্ররবার কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। ওই বৈঠকে বিএসএফ তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছে। তবে তাদের আমরাও জানিয়েছি অবৈধ এই পুশইন কোন ভাবেই মেনে নেওয়া হবেনা। আবারও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক নিয়ে আলোচনা চলছে।















