• Home
  • দেশ
  • পঞ্চগড়ে সরকারি ভাবে খাদ্য শস্য অভিযান
Image

পঞ্চগড়ে সরকারি ভাবে খাদ্য শস্য অভিযান

চাল দিতে ১৮৪ জন মিল মালিক চুক্তিবদ্ধ হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার নয়টি খাদ্য গুদামে সরকারী ভাবে ধান চাল ও গম সংগ্রহ অভিযান চলছে।জেলা খাদ্য নিয়ন্ত্রক সূত্রে জানা যায়,চলতি আমন চাল সংগ্রহ অভিযানে মোট ১৮৪ টি মিল মালিক চুক্তিবদ্ধ হয়েছে। গত বোরো সংগ্রহ মৌসুমেও চুক্তিবদ্ধ মিলার ছিল ১৮৪টি।

চলতি মৌসুমে খাদ্য শস্য মৌসুমে চাল সংগ্রহের মোট বরাদ্দ দেওয়া হয়েছে ৯ হাজার ২১৫ মেট্রিক টন। ধান রয়েছে ৩ হাজার ৪৩৯ মেট্রিক টন এবং গম ৩ হাজার ১২৯ মেট্রিক টন।জেলায় মোট গুদামের সংখ্যা ৯টি।

বৃহষ্পতিবার পর্যন্ত চাল সংগ্রহ হয়েছে, ১ হাজার ৬০৩ মেট্রিক টন। ধান সংগ্রহ হয়েছে ৯৩৮ মেট্রিক টন এবং গম ২৬৩ মেট্রিক টন। জানা যায়, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের পরিচালিত অ্যাপসের মাধ্যমে কৃষকরা গুদামে ধান সরবরাহ করছে। সংশ্লিষ্ট গুদাম কর্মকর্তারা জানান অ্যাপসের প্রক্রিয়া একটি নির্ভরযোগ্য পদ্ধতি।এখানে কৃষক ছাড়া অন্য কেউ ধান দেওয়ার সুযোগ নেই।

এবিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিক বলেন, ধান চাল ও গম সংগ্রহ অভিযান শতভাগ সফল হোক সে বিষয়ে আমরা খাদ্য বিভাগের সকলে কাজ করছি। আবহাওয়া ও পরিবেশ স্বাভাবিক থাকলে সংগ্রহ অভিযান সহজতর হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *